জাঁকজমকপূর্ণ আয়োজন

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম ১৪ বার পঠিত
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের সিঅ্যান্ডবি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বন শিল্প করপোরেশনের চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সেলিনা সুলতানা নীশিতা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রমুখ। সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান মো. আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসিকুল ইসলাম ডলার। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।