শোডাউনে থাকছে ৩৫৭টি গাড়ি

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউন, ৩৫৭ গাড়ির তালিকা

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম ১২ বার পঠিত
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউন, ৩৫৭ গাড়ির তালিকা
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউন, ৩৫৭ গাড়ির তালিকা

সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো ‘গুজবের’ প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের জন্য ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের ৩০০ সংসদীয় আসন ও ৫০ সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কর্মসূচির জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগ করার প্রয়োজন নেই। যারা ইতোমধ্যে কর্মসূচিতে সহযোগিতা করেছেন এবং সংহতি প্রকাশ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সূত্র : এনপিবি

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।