ভক্তদের ধন্যবাদ জানালেন ক্রিকেটার

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মুস্তাফিজ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম ১৩ বার পঠিত
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মুস্তাফিজ
বাংলাদেশ ক্রিকেটদলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত মুস্তাফিজ

সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
জন্মদিনে সারাদিন ভক্তদের পাঠানো শুভকামনা ও ভালোবাসাপূর্ণ বার্তায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে দেশের জন্য নিজের সেরাটা দিতে সবার সমর্থন ও দোয়া চেয়েছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মুস্তাফিজ এ ধন্যবাদ জানান। পোস্টে তিনি বলেন, দিনজুড়ে পাওয়া অসংখ্য শুভকামনা ও ভালোবাসায় ভরা বার্তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবাইকে যেভাবে পাশে পেয়েছি, তাতে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হচ্ছে। ভক্তদের ভালোবাসা ও সমর্থন তার কাছে অনেক মূল্যবান উল্লেখ করে মুস্তাফিজ বলেন, আপনারা আমার জন্য দোয়ায় করবেন। যাতে করে দেশের জন্য নিজের সেরাটা উপহার দিতে পারি। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর বাংলাদেশের এই জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন। সূত্র : এনপিবি

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।