উৎসবমুখর রাজশাহী

জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম ১১ বার পঠিত
জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শোভাযাত্রা চলাকালে বৃষ্টি শুরু হলেও মাহফুজুর রহমান রিটন বৃষ্টিতে ভিজেই এতে অংশ নেন। আয়োজক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।