আসছে মন্ত্রিসভায় রদবদল: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যেসব জেলার সংসদ সদস্য

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:৩১ এএম আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:৫৮ এএম ৪৩ বার পঠিত
আসছে মন্ত্রিসভায় রদবদল: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যেসব জেলার সংসদ সদস্য

আসছে মন্ত্রিসভায় রদবদল: নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যেসব জেলার সংসদ সদস্য

সংবাদ ২৪ ঘন্টা
০৩ জুন ২০২৬
প্রশাসনিক গতি বাড়ানো, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দপ্তরগুলোর কাজের ভারসাম্য আনতে শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রভাবশালী মন্ত্রীদের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভা সম্প্রসারণে কয়েকজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ এমপি, যিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাঁর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের একজন নারী এমপির নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া খুলনা, ঢাকা এবং বৃহত্তর পাবনা অঞ্চল থেকেও নতুন মুখ যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন বর্তমান মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এমন পদত্যাগে মন্ত্রিসভার ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বর্তমান সরকারের মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।